News71.com
 International
 18 Aug 20, 09:55 PM
 331           
 0
 18 Aug 20, 09:55 PM

করোনা জয়ের পর ফের অসুস্থ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥দিল্লির এইমস হাসপাতালে ভর্তি  

করোনা জয়ের পর ফের অসুস্থ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ॥দিল্লির এইমস হাসপাতালে ভর্তি   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এইমস সূত্রে খবর, চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতাল থেকেই কাজ করছেন অমিত শাহ। গতকাল সোমবার গভীর রাতে অমিত শাহকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩ থেকে ৪ দিন ধরেই তার হাতে-পায়ে যন্ত্রণা হচ্ছিল। সঙ্গে অবসাদও ছিল। এই পরিস্থিতিতে গতকাল রাতে তাকে এইমসে ভর্তি করা হয় ।

উল্লেখ্য, কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী। ভর্তি ছিলেন হাসপাতালে। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর তার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পর থেকে ডাক্তারি পরামর্শ মেনে হোম আইসোলেশনেই ছিলেন অমিত শাহ। অন্যদিকে আরেকটি সূত্র মারফৎ জানা গেছে, অমিত শাহের নাকি বুকে সংক্রমণ হয়েছে। তার হালকা জ্বরও রয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন