News71.com
 International
 19 Aug 20, 01:05 PM
 330           
 0
 19 Aug 20, 01:05 PM

সেনা বিদ্রোহের মুখে মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বোবাকার পদত্যাগ॥  

সেনা বিদ্রোহের মুখে মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বোবাকার পদত্যাগ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সেনা বিদ্রোহের মুখে পদত্যাগ করেছেন মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বোবাকার কেইতা। বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতারের পর তিনি পদত্যাগ করলেন। বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার হন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে। প্রধানমন্ত্রী বোবো সিসে বিদ্রোহীদের সঙ্গে ‘ভ্রাতৃসুলভ আলোচনার’ আহ্বান জানিয়েছিলেন। এক প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে দেশটির রাজধানী বামাকো থেকে ১৫ কিলোমিটার দূরের একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের শুরু হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন