News71.com
 International
 19 Aug 20, 07:33 PM
 324           
 0
 19 Aug 20, 07:33 PM

চুক্তি করলেও আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রি করতে দেবে না ইসরাইল॥  

চুক্তি করলেও আরব আমিরাতের কাছে এফ-৩৫ বিক্রি করতে দেবে না ইসরাইল॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেও দেশটির কাছে যুক্তরাষ্ট্রকে এফ-৩৫ যুদ্ধবিমান বিমান বিক্রি করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইসরাইল। এদিকে গাজা ভূখণ্ডে আবারো বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এরমধ্যেই ইসরাইল-আমিরাত চুক্তির বিষয়ে ফিলিস্তিন চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।বিভিন্ন দেশের প্রবল বিরোধিতা উপেক্ষা করে ইসরাইলের সঙ্গে বিতর্কিত চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত। এরপরই দেশটির কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিমান বিক্রির পরিকল্পনার কথা জানায় যুক্তরাষ্ট্র। কিন্তু আবুধাবির কাছে ওয়াশিংটন যুদ্ধবিমান বিক্রি করলে, তা মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তেজ। বিশ্লেষকদের ধারণা, আরব লীগ এবং মুসলিম বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরাইলের সঙ্গে আমিরাত সম্পর্ক স্থাপন করলেও আবুধাবিকে বিশ্বাস করতে পারছে না তেলআবিব।আমিরাতের সঙ্গে বিতর্কিত চুক্তির কারণে মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা, তখন ফিলিস্তিনের গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এর কয়েক ঘণ্টা আগে, ফিলিস্তিনকে কড়া ভাষায় হুমকি দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন