News71.com
 International
 19 Aug 20, 10:15 PM
 343           
 0
 19 Aug 20, 10:15 PM

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১ রুশ জেনারেল নিহত॥ আহত ২ সেনা  

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১ রুশ জেনারেল নিহত॥ আহত ২ সেনা   

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে রাশিয়ার একজন মেজর জেনারেল নিহত এবং ২ সেনা আহত হয়েছেন। দেইর আয-যোরের প্রাদেশিক রাজধানী শহরের কাছে মানবিক ত্রাণ কার্যক্রম শেষে ঘাঁটিতে ফেরার পথে রুশ সামরিক বহর বিস্ফোরণের কবলে পড়ে এবং ওই মেজর জেনারেল নিহত হন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে রাশিয়ার ৩ সেনা আহত হন তবে পরবর্তীতে মেজর জেনারেল মৃত্যুবরণ করেন ।

জেনারেল নিহতের ঘটনায় রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং ক্রিমিনাল কেস দায়ের করেছে। রুশ মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় দায়ী ব্যক্তিদেরকে ছাড় দেয়া হবে না কারণ এটি রাশিয়ার মর্যাদার প্রশ্ন। সিরিয়ার দেইর আয-যোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে এবং রাশিয়া গত মাসে সেখানকার পরিস্থিতির অবনতির বিষয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছিল। ২০১৫ সালের সেপ্টেম্বর মাস থেকে রাশিয়া সিরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং এ পর্যন্ত ১২০ জন রুশ সেনা নিহত হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন