News71.com
 International
 20 Aug 20, 10:41 AM
 313           
 0
 20 Aug 20, 10:41 AM

চীন-পাকিস্তানের চোখ এড়িয়ে সেনাদের নিরাপদ যাতায়াতে নতুন রাস্তা তৈরি করছে ভারত॥  

চীন-পাকিস্তানের চোখ এড়িয়ে সেনাদের নিরাপদ যাতায়াতে নতুন রাস্তা তৈরি করছে ভারত॥   

আন্তর্জাতিক ডেস্কঃ কূটনৈতিক চালে মাত শত্রু। এবার পূর্ব লাদাখে পাকিস্তান ও চীনের চোখ এড়িয়ে ভারতীয় সেনাদের যাতায়াতে সুবিধার জন্য নতুন নিরাপদ রাস্তা তৈরি করছে ভারত। মানালি থেকে লেহ পর্যন্ত যাওয়ার রাস্তা বানানো হচ্ছে। এই রাস্তা তৈরি হয়ে গেলে লাদাখে দুই শত্রুর চোখ এড়িয়েই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে ভারতীয় সেনারা। এছাড়াও নয়াদিল্লি তৈরি করছে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ আরও একটি রাস্তা। সাব সেক্টর নর্থে দৌলত বেগ ওল্ডি সহ একাধিক এলাকাতেও রাস্তা তৈরির কাজ চালাচ্ছে নয়াদিল্লি। গত তিন বছর ধরে সেই কাজ চললেও বর্তমান পরিস্থিতিতে এই কাজে গতি এসেছে। ইতিমধ্যে প্রায় শেষের পথে খারদাং লা পাসে রাস্তা তৈরির কাজ ।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংবাদসংস্থা জানানো হয়েছে চীনা সীমান্তে দ্রুত পৌঁছানো সম্ভব এই রাস্তাগুলোর মারফত। শ্রীনগর থেকে জোজিলা পাস হোক বা মানালি থেকে নিমু-পদম-দরচা হয়ে লেহতে পৌঁছানো হোক, রাস্তাগুলো সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ও ভারতীয় সেনার যাতায়াতে অত্যন্ত কার্যকরী ফ্যাক্টর হয়ে দেখা দেবে। জানা গেছে লেহ থেকে মানালি পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছে, তা কমপক্ষে ৩-৪ ঘণ্টা সময় বাঁচাবে যাতায়াতে। এই রাস্তা দিয়ে সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া যাবে ট্যাঙ্ক, আর্টিলারি গানস। সেনা মুভমেন্টে অত্যন্ত সহায়তা করবে রাস্তার অবস্থানগত দিকটি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন