
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের মতবিরোধ তৈরি হয়েছে, এমন খবর বেশ কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। এদিকে মতবিরোধ তৈরি হওয়ার কথা অস্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই খবর সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, দুই দেশের সম্পর্ক খুবই ভালো রয়েছে এবং নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের সম্প্রচারমাধ্যম দুনিয়া নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠক আহ্বান করতে রিয়াদের ওপর চাপ প্রয়োগের পর পাকিস্তানে একটি ঋণ এবং তেল সরবরাহ বন্ধ করে দেয় সৌদি আরব। গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি যুবরাজের পাকিস্তান সফরের সময়ে ৬২০ কোটি ডলারের ঋণ ও তেল সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক ডাকতে ইসলামাবাদ রিয়াদের ওপর চাপ প্রয়োগ করলে ওই চুক্তি বাতিলের কথা জানায় সৌদি আরব। এই ঘটনাকে দুই পুরনো মিত্রের সম্পর্কের অবনতির নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।এমন পরিস্থির মধ্যে সোমবার একদিনের সফরে রিয়াদে যান পাকিস্তানের