News71.com
 International
 20 Aug 20, 11:00 AM
 309           
 0
 20 Aug 20, 11:00 AM

মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানি প্রেসিডেন্ট রুহানির কড়া হুঁশিয়ারি॥

মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানি প্রেসিডেন্ট রুহানির কড়া হুঁশিয়ারি॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ‘আমেরিকা যদি আবারো ইরানের বিরুদ্ধে কথিত স্ন্যাপব্যাক (নিষেধাজ্ঞা) ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে তারা অবশ্যই ব্যর্থ হবে। তাদের সব নিষেধাজ্ঞা ভেঙে ধূলিস্মাৎ করে দেয়া হবে।’বুধবার (২০ আগস্ট) রাজধানী তেহরানের মন্ত্রিসভার বৈঠকে দেয়া বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন রুহানি।তিনি বলেন, আমেরিকা কোনো অবস্থাতেই আর পরমাণু সমঝোতার অংশীদার নয় এবং তারা এই স্ন্যাপব্যাক মেকানিজম কেউ ব্যবহার করতে পারবে না। পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো এরইমধ্যে আমেরিকা প্রচেষ্টাকে নিন্দা ও প্রত্যাখ্যান করেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতাকে তার দেশের জন্য সবচেয়ে নিকৃষ্ট চুক্তি বলে ২০১৮ সালে সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেন। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার দুই বছর পর ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা দাবি করছে তারা এখনো সমঝোতার অংশীদার।গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাব নিয়ে আমেরিকা মারাত্মকভাবে পরাজিত হওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কথিত স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের চেষ্টা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন