News71.com
 International
 20 Aug 20, 12:36 PM
 326           
 0
 20 Aug 20, 12:36 PM

ইরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা বলবদের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডে ট্রাম্প॥  

ইরানের উপর আবারও কঠোর নিষেধাজ্ঞা বলবদের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডে ট্রাম্প॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সবচেয়ে বড় শত্রুতা করেছেন বলে চলতি সপ্তাহে মন্তব্য করেছেন হাসান রুহানি। এদিকে, ইরানের উপর যুক্তরাষ্ট্রের স্থগিত করা পূর্বের সব নিষেধাজ্ঞা চালুর জন্য নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে এই নির্দেশ দেন তিনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞার প্রস্তাব বাতিল হওয়ার একদিন পর এ নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ।

৬ জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা যাতে উঠে না যায় সেজন্য মার্কিন সরকার গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করে যা ওই পরিষদের সদস্য দেশগুলো প্রত্যাখ্যান করে। ফলে ইরানের মোকাবিলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সরাসরি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে জাতিংসংঘকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে ইতোপূর্বে যত নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে সেগুলো আমরা আবার চালু করতে চাই ।

তবে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল প্রক্রিয়া খুব সহজ হবে না কারণ রাশিয়া, চীন এবং নিরাপত্তা পরিষদের অন্য সদস্য দেশগুলো আমেরিকার এই পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করবে। এসব দেশ বলছে, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা এখন পরমাণু সমঝোতার কোনো পক্ষ নয় এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না যুক্তরাষ্ট্র ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন