News71.com
 International
 20 Aug 20, 08:32 PM
 327           
 0
 20 Aug 20, 08:32 PM

আরব আমিরাতের কোস্টগার্ডের গুলিতে ২ ইরানি জেলে নিহত ॥ কঠোর প্রতিবাদ তেহরানের  

আরব আমিরাতের কোস্টগার্ডের গুলিতে ২ ইরানি জেলে নিহত ॥ কঠোর প্রতিবাদ তেহরানের   

আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরে ইরানের মাছ ধরার ট্রলারে সংযুক্ত আরব আমিরাতের কোস্টগার্ডের গুলিতে দুই জেলের প্রাণহানির কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান। আজ বৃহস্পতিবার ইরানে নিযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়। ইরান বলেছে, আরব আমিরাতের কোস্ট গার্ড বেআইনি কাজ করেছে। দুই দেশের কোস্ট গার্ড দীর্ঘ দিন ধরে যে রীতি ও নিয়ম অনুসরণ করে আসছিল এ ক্ষেত্রে তা লঙ্ঘন করা হয়েছে। এ কারণে এ ঘটনার দায় আরব আমিরাত সরকারের বলে তেহরান উল্লেখ করেছে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় আটক মাছ ধরার ট্রলার ও জেলেদের মুক্তি এবং জেলেদের মরদেহ হস্তান্তরের দাবি জানিয়েছে ।

আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ইরানের প্রতিবাদ ও বক্তব্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানও অবৈধ ভাবে পানিসীমায় প্রবেশ করায় আমিরাতের একটি জাহাজ ও এর নাবিকদের আটক করেছে। এরিমধ্যে আরব আমিরাত সরকার এক শোকবার্তায় ইরানি ট্রলারে গুলি ও নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে সব ধরণের ক্ষতিপূরণ দিতে প্রস্তুতি ঘোষণা করেছে বলে খবর পাওয়া গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন