News71.com
 International
 21 Aug 20, 10:48 AM
 278           
 0
 21 Aug 20, 10:48 AM

বিষ প্রয়োগে মৃত্যুর পথে রুশ নেতা॥ চিকিৎসার দায়িত্ব নিয়েছে জার্মানি

বিষ প্রয়োগে মৃত্যুর পথে রুশ নেতা॥ চিকিৎসার দায়িত্ব নিয়েছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ বিষ প্রয়োগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। শারিরীক অবস্থার এতোটাই অবনতি হয়েছে যে, বর্তমানে কোমায় চলে গেছেন পুতিনের এ কট্টোর সমালোচক। বর্তমানে সাইবেরিয়ার একটি হাসপাতালে রাখা হলেও উন্নত চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেয়ার প্রস্তুতি চলছে ৪৪ বছর বয়সী এই রুশ নেতাকে। এ বিষয়ে সম্মতি দিয়েছে মস্কোও। রুশ প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচককে চিকিৎসা সহায়তা দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন জার্মানি এবং ফ্রান্স। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন, নাভালনির শারীরিক অবস্থা নিয়ে যে কোন সহায়তা দিয়ে যাবেন তিনি ।এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) তার মুখপাত্র কিরা ইয়ার্মিশ জানান, বিমানে করে সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথেই পুতিন-বিরোধী নেতা নাভালনিকে হয়তো বিষ প্রয়োগ করা হয়।তিনি বলেন, ‘আমরা ধারণা করছি চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তার শরীরে বিষপ্রয়োগ করা হয়েছে। কারণ সকালে তিনি শুধু চা ছাড়া আর কোনো খাবার খাননি।এই মুখপাত্রের সঙ্গে সুর মিলিয়ে এমনই আশঙ্কা করছেন চিকিৎসকরাও। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন