News71.com
 International
 21 Aug 20, 10:49 AM
 320           
 0
 21 Aug 20, 10:49 AM

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান॥

যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র ১ হাজার ৪শ' কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি দেশটির। এদিকে, ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ আটক করেছে ইরান।যুক্তরাষ্ট্রের চোখ রাঙানি উপেক্ষা করে বৃহস্পতিবার নতুন দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। দেশটির তৈরি ব্যালিস্টিক ও নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র দুটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য বলে জানা গেছে। শহীদ কাসেম সোলেমানি এবং শহীদ আবু মাহদি নামের মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্র দু'টি ১ হাজার ৪শ' কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।আগ্রাসন নয়, নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই ক্ষেপণাস্ত্রের এ উন্নয়ন বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।হাসান রুহানি বলেন, 'ক্ষেপণাস্ত্র এবং বিশেষ করে ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুই বছরেরও কম সময়ের মধ্যে আমরা যে এ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৩০০ থেকে ১০০০ কিলোমিটার করতে পেরেছি, এটা অসাধারণ অর্জন। আমাদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো দেশে হামলার জন্য নয় বরং প্রতিরক্ষামূলক। প্রতিবেশী দেশগুলোকে আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা তাদের জন্যও কাজে দেবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন