News71.com
 International
 21 Aug 20, 10:55 AM
 318           
 0
 21 Aug 20, 10:55 AM

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার॥  

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ জালিয়াতির অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ‘উই বিল্ড দ্য ওয়াল’ প্রচারণার মাধ্যমে উঠানো চাঁদার তহবিল থেকে ব্যাননসহ তার আরও ৩ সহযোগী লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন বলে অভিযোগ জানিয়েছে দেশটির বিচার বিভাগ। দেশটির প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য ২৫ মিলিয়ন ডলার চাঁদা তুলেছিল। বিচার বিভাগ আরও জানায়, ওই তহবিল থেকে ব্যানন নিজেই ১০ লাখ ডলার হাতিয়ে নিয়েছিলেন। এর আগে ২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী আটকাতে ওই সীমান্তে দেওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন