News71.com
 International
 21 Aug 20, 11:34 AM
 311           
 0
 21 Aug 20, 11:34 AM

কণ্ঠস্বর রেকর্ডেই ভারতে শনাক্ত হবে করোনা রোগী॥  

কণ্ঠস্বর রেকর্ডেই ভারতে শনাক্ত হবে করোনা রোগী॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে কণ্ঠস্বরের ভিত্তিতে করোনাভাইরাস পরীক্ষা হতে চলেছে। দেশটির বাণিজ্যনগরী মুম্বাইয়ের পৌরসভার (বিএমসি) উদ্যোগে প্রায় এক হাজার মানুষের ওপর পরীক্ষামূলকভাবে এই টেস্ট করা হবে। এমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর অ্যাপভিত্তিক করোনা পরীক্ষা ভারতে এই প্রথম হতে যাচ্ছে। বিএমসির অ্যাডিশনাল কমিশনার সুরেশ কাকানি জানান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে যাদের কণ্ঠস্বর পরীক্ষা করা হবে তাদের আরটি-পিসিআর বা শ্লেষ্মার নমুনাও সংগ্রহ করা হবে। উভয় পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এই কণ্ঠস্বরভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি করোনা পরীক্ষার ক্ষেত্রে কতটা নির্ভুল, তা মূল্যায়ন করা হবে ।

সফ্টওয়্যারভিত্তিক এই পরীক্ষার ক্ষেত্রে কণ্ঠস্বর রেকর্ড হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই ফলাফল জানা যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর অ্যাপভিত্তিক করোনা পরীক্ষায় প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে নির্ভুলভাবে ফলাফল জানাতে সক্ষম হয়েছে। আপাতত এই পরীক্ষা একেবারে বিনামূল্যেই করাবে বিএমসি। পরীক্ষার ফলাফল নির্ভুল হলে ভবিষ্যতে বৃহত্তর ক্ষেত্রে এই পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করা যাবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন