News71.com
 International
 21 Aug 20, 06:44 PM
 299           
 0
 21 Aug 20, 06:44 PM

করোনা বিধি ভেঙে ডিনার পার্টিতে অংশ নেয়ায় আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রীর পদত্যাগ॥  

করোনা বিধি ভেঙে ডিনার পার্টিতে অংশ নেয়ায় আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রীর পদত্যাগ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ রোধে আরোপ করা বিধি নিষেধ ভাঙার অভিযোগ উঠায় পদত্যাগ করেছেন আয়ারল্যান্ডের কৃষিমন্ত্রী দারা ক্যাল্লেরি। নিষেধাজ্ঞা ভেঙে ডিনার পার্টিতে অংশ নেয়ার অভিযোগ উঠলে পতদ্যাগ করতে বাধ্য হন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম গুলো জানায়, দেশটির পার্লামেন্টের গলফ সোসাইটি আয়োজিত একটি ডিনার পার্টিতে অংশ নিয়েছিলেন কৃষিমন্ত্রী দারা ক্যাল্লেরি। একটি হোটেলে এ পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৮০ জনেরও বেশি মানুষ ।

নতুন করে সংক্রমণ রোধে দেশজুড়ে সরকার কড়াকড়ি আরোপ করার একদিন পর এ ডিনার পার্টি হয়। এতে মন্ত্রী ক্যাল্লেরি সমালোচনার মুখে পড়েন। এ ঘটনার কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার 'ক্ষমা' চান তিনি। ক্যাল্লেরি স্বীকার করেন, ডিনার পার্টিতে তার অংশ নেয়া ঠিক ছিল না। এরপর তার পদত্যাগের খবর প্রকাশ পায়। তবে ক্যাল্লেরির অফিস থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। করোনাভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ২৭ হাজার ৬৭৬ জন মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৭৭৬ জন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন