News71.com
 International
 21 Aug 20, 09:35 PM
 323           
 0
 21 Aug 20, 09:35 PM

চীন সরকারের নিপীড়নের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানালেন দেশটির নির্বাসিত মুসলিম নেতা সালিয়াহ হুদাইয়ারের॥  

চীন সরকারের নিপীড়নের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানালেন দেশটির নির্বাসিত মুসলিম নেতা সালিয়াহ হুদাইয়ারের॥   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের জিনজিয়াংয়ে চালা গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে নীরবতা ভেঙে প্রতিবাদ জানাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন জিনজিয়াংয়ের নির্বাসিত নেতা সালিয়াহ হুদাইয়ার। নিপীড়তদের পাশে থাকারও আহ্বান জানিয়েছেন পূর্ব তুর্কিস্তান বা জিনজিয়াংয়ের নির্বাসিত এই প্রধানমন্ত্রী। জিনজিয়াংয়ে চীনের নিপীড়ন থামাতে পুরো মুসলিম বিশ্বকে নীরবতা ভেঙে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক ভিডিও বার্তায় এ কথা বলেন । মুসলিম বিশ্বের কাছ থেকে সংহতি এবং সমর্থন আশা করে সালিয়াহ ভিডিও বার্তায় বলেন, আমরা চাই রাজনৈতিক, আর্থিক, কূটনৈতিক বা অন্য যে কোনও উপায়ে আমাদের বিচার চাইতে এবং পূর্ব তুর্কিস্তানে চীনের দখলদারিত্ব ও গণহত্যার অবসান ঘটাতে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন