News71.com
 International
 22 Aug 20, 12:00 PM
 329           
 0
 22 Aug 20, 12:00 PM

নতুন করে আঘাত হেনেছে করোনাভাইরাস॥ দক্ষিণ কোরিয়ায় একদিনে ৩ শতাধিক আক্রান্ত  

নতুন করে আঘাত হেনেছে করোনাভাইরাস॥ দক্ষিণ কোরিয়ায় একদিনে ৩ শতাধিক আক্রান্ত   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার না হলেও এ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব। এদিকে, দক্ষিণ কোরিয়ায় নতুন করে আঘাত হেনেছে প্রাণঘাতী এই ভাইরাস। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী কিম গাংলিপ গতকাল শুক্রবার বলেছেন, গত ৮ মার্চের পর দেশে প্রথমবার একদিনে ৩ শতাধিক রোগী শনাক্ত হয়েছে।টানা অষ্টম দিন দক্ষিণ কোরিয়ায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ অঙ্কের ঘরে থাকলো। স্বাথ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী কেবল জেজু আইল্যান্ড বাদে প্রত্যেক প্রদেশে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন