News71.com
 International
 22 Aug 20, 06:51 PM
 284           
 0
 22 Aug 20, 06:51 PM

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণবের মূখার্জির সংকট এখনও কাটেনি॥  

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণবের মূখার্জির সংকট এখনও কাটেনি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা একই রকম। গভীর কোমায় আচ্ছন্ন। রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টেই। শনিবার সকালের স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানিয়েছে দিল্লির আর্মি হাসপাতাল। এ দিনের বুলেটিনে আরও বলা হয়েছে, প্রণববাবুর ফুসফুসের সংক্রমণের চিকিৎসা চলছে। তবে তাঁর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলি স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে। গত বুধবার প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটে লেখেন, “আপনাদের শুভেচ্ছা এবং চিকিত্সকদের ঐকান্তিক প্রচেষ্টায় বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। তাঁর স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলোও নিয়ন্ত্রণে। উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করুন।” গত ৯ অগস্ট রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। ১০ অগস্ট তাঁকে নয়াদিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বার করে দেওয়া হয়। ওই অস্ত্রোপচারের আগে নিয়মমাফিক শারীরিক পরীক্ষার সময় প্রণববাবুর করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়। তার পর থেকে সেনা হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। অস্ত্রোপচারের পর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন প্রণববাবু। তখন থেকেই তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন