News71.com
 International
 22 Aug 20, 06:56 PM
 308           
 0
 22 Aug 20, 06:56 PM

বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে পড়বে॥ প্রেসিডেন্ট ট্রাম্প

বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে পড়বে॥ প্রেসিডেন্ট ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে চীন ছুরি ঘোরাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে বাইডেন সরকার চায় বেইজিং, এমন গোয়েন্দা প্রতিবেদন তার কাছে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এদিকে এক সাক্ষাৎকারে জো বাইডেন পাল্টা অভিযোগ করেন, ট্রাম্প যেভাবে কথা বলেন, তা একজন প্রেসিডেন্টের ভাষা হতে পারে না। রানিংমেট কমলা হ্যারিসও, এক হাত নেন ট্রাম্পকে।হোয়াইট হাউজ প্রাঙ্গণে শুক্রবার ছোট ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ কাছের স্বজনরা।কোভিড-নাইনটিনের কারণে সংক্ষিপ্ত করে আনা হয় পুরো আয়োজন। গেলো শনিবার নিউ ইয়র্কের হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী রবার্ট ট্রাম্প।এরপরই ট্রাম্প ভার্জিনিয়ায় এক নির্বাচনী সভায় অংশ নেন। ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন জয়লাভ করলে যুক্তরাষ্ট্রের সভ্যতা ধ্বংসের মুখে পড়বে বলে অভিযোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন