News71.com
 International
 22 Aug 20, 06:56 PM
 318           
 0
 22 Aug 20, 06:56 PM

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বেলারুশ॥

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বেলারুশ॥

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগ দাবিতে বেলারুশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দীর্ঘ ২৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট লুকাশেঙ্কোবিরোধী এমন আন্দোলন দেশটিতে বিরল। দীর্ঘ মানববন্ধনে সরকারের বিরুদ্ধে ঐক্যের পাশাপাশি জোরালো আন্দোলনের ডাক দেন বিক্ষোভকারীরা। এক বিক্ষোভকারী বলেন, শুরুতে আমাদের মধ্যে অনেক উদ্যম ছিলো। অনেকেই বলছেন আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে লুকাশেঙ্কো ২৬ বছর ধরে শাসন করছেন, তাই আমরা এটি রাতারাতি বদল করে ফেলতে পারবো না। এই দুর্বিষহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের ধীরে ধীরে অগ্রসর হতে হবে।সরকারবিরোধী বিক্ষোভের পাশাপাশি লুকাশেঙ্কোকে সমর্থন জানিয়েও দেশটির বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে। লুকাশেঙ্কোর সমর্থকদের দাবি, তার শাসনের মাধ্যমেই দেশটিতে স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব।এদিকে, নতুন গঠিত বিরোধী পরিষদের শীর্ষ দুই সদস্যকে ক্ষমতা দখলচেষ্টার অভিযোগে মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটিতে দেখা দেয়া রাজনৈতিক সংকট সমাধানে গেল সপ্তাহে গঠন করা হয় এই পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন