News71.com
 International
 22 Aug 20, 11:11 PM
 387           
 0
 22 Aug 20, 11:11 PM

দূতাবাসভবন বিক্রি করে দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ মুস্তাফা আনোয়ার॥  

দূতাবাসভবন বিক্রি করে দিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ মুস্তাফা আনোয়ার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ অবাক করার মতো ঘটনা। দেশের রাষ্ট্রদূত বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন দূতাবাস ভবন। ইন্দোনেশিয়ায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) সৈয়দ মুস্তাফা আনোয়ারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছে দেশটির ন্যাশান্যাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। সম্প্রতি পাকিস্তানের এনএবি আদালতে জানিয়েছে, ইন্দোনেশিয়ায় নিযুক্ত পাকিস্তান রাষ্ট্রদূত সৈয়দ মুস্তাফা আনোয়ার ২০০১-২০০২ সালে জাকার্তায় পাক দূতাবাস ভবনটি বেআইনিভাবে বিক্রি করে দেন। তাও বিক্রি করা হয়েছে একেবারে পানির দরে। এতে করে ১৩২ লাখ ডলার ক্ষতি হয়েছে দেশের ।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, জাকার্তায় নিয়োগ পাওয়ার পরই পাক দূতাবাস ভবনটি বিক্রি করার তোড়জোড় শুরু করে দেন আনোয়ার। এ জন্য পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পরোয়া না করে তিনি সংবাদমাধ্যমে বিক্রির বিজ্ঞাপন দিয়ে দেন। বিক্রির প্রক্রিয়া শুরুর পর আনোয়ার খবর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ ঘটনার জন্য আনোয়ারকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তানের আদালত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন