News71.com
 International
 22 Aug 20, 11:12 PM
 372           
 0
 22 Aug 20, 11:12 PM

আফ্রিকার কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ১৩॥  

আফ্রিকার কঙ্গোতে সন্ত্রাসী হামলায় নিহত ১৩॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সন্ত্রাসী হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় হত্যার শিকার ব্যক্তিদের শেষকৃত্য সম্পন্ন এবং ওই এলাকায় অতিরিক্ত সেনা সদস্য মোতায়েনের চিন্তা করছে প্রশাসন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে দেশটির ওইছা শহর থেকে ১০ কিলোমিটার পূর্বের কিনজাইকি-মাতিবা এবং উইকেনো গ্রামে এ হামলার ঘটনা ঘটে ।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের নর্থ কিভু প্রদেশে কার্যক্রম পরিচালনাকারী উগান্ডাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। ওই জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র অ্যান্টনি মাওলিশাইয়ি বলেন, ওই অঞ্চলে প্রায়শই এ রকম হামলায় অসংখ্য সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে ।

তিন দশকের বেশি সময় ধরে উগান্ডা সীমান্তের ঘন বনাঞ্চলে জঙ্গি হামলা চালিয়ে আসছে এডিএফ। গত বছর সশস্ত্র ওই গোষ্ঠীটির বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান শুরু করে। এরপর থেকে হামলা ও পাল্টা হামলায় সেখানকার সাধারণ মানুষরা পড়েন ভয়াবহ এক সহিংসতার মুখে। যে সহিংসতা এখনও চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন