News71.com
 International
 22 Aug 20, 11:12 PM
 352           
 0
 22 Aug 20, 11:12 PM

সীমান্তবর্তী নেপালি ৭টি জেলার ভূমি দখলে রেখেছে চীন ॥ জরিপ বিভাগ  

সীমান্তবর্তী নেপালি ৭টি জেলার ভূমি দখলে রেখেছে চীন ॥ জরিপ বিভাগ   

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের সীমান্তবর্তী ৭টি জেলার অনেক জমি দখলে রেখেছে চীন। এরপরও চীন নেপালের আরো ভেতরের দিকে দ্রুত এগিয়ে আসছে বলে জানিয়েছে দেশটির জরিপ বিভাগ। চীনের নেকনজরে থাকার জন্য এসব অবৈধ দখলদারিত্ব দেখেও না দেখার ভান করছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। আজ শনিবার এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ করে। প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নিজে কমিউনিস্ট মতাবলম্বী হওয়ায় এবং চীনের নেকনজরে থাকার জন্য এসব অবৈধ দখলদারিত্ব দেখেও না দেখার ভান করছেন ।

প্রতিবেদনে আরো বলা হয়, লক্ষ্য করার বিষয় হলো, এসব খবর খুব একটা বিস্তার লাভ করছে না। ফলে বাস্তব অবস্থা এর চেয়েও খারাপ হতে পারে। নেপালি কমিউনিস্ট পার্টি (এনসিপি) চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) বিরাগভাজন না হওয়ার উদ্দেশ্যে এসব ব্যাপার না দেখার ভান করছে। নেপালের সার্ভে বিভাগের তথ্যানুসারে, চীন দোলাখায় নেপালের সীমান্ত রেখা ডিঙিয়ে ১৫০০ মিটার ভেতরে ঢুকে পড়েছে। চীন নেপালের সঙ্গে সীমান্ত নিয়ে গোলযোগ নিরসনে বৈঠকে বসতে চাইছে না এবং তারা নেপালকেও এ ব্যাপারে নিরুৎসাহিত করছে। নেপালের যে জেলাগুলোতে চীন তার অবৈধ দখলদারিত্ব চালাচ্ছে, সেগুলো হলো দোলাখা, গোর্খা, দারচুলা, হুমলা, সিন্ধুপালচোক, শঙ্খুভাশাভ ও রসুয়া। ২০০৫ সালে নেপালের সঙ্গে চীনের সর্বশেষ সীমান্ত বৈঠক হয়েছিল। এর কারণ হলো, নেপাল সরকার চীনকে নিজেদের ভূমি পুনরুদ্ধারের কথা বলে চটাতে চায় না। নেপালের অভ্যন্তরে এসব নিয়ে আলোচনা-সমালোচনা হলেও সরকারি পর্যায়ে উদাসীনতা দেখা যাচ্ছে। তারা এমন কী ২০১২ সালের নির্ধারিত সীমান্ত আলোচনাও স্থগিত রেখেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন