News71.com
 International
 24 Aug 20, 09:48 AM
 345           
 0
 24 Aug 20, 09:48 AM

অপটিক্যাল রিমোট সেনসিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন॥

অপটিক্যাল রিমোট সেনসিং স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন॥

আন্তর্জাতিক ডেস্কঃ চীন একটি নতুন অপটিক্যাল রিমোট সেনসিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে উত্তর পশ্চিমাঞ্চলীয় জিকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়।গাওফেন ৯০৫ স্যাটেলাইট একটি লং মার্চ-২ডি রকেটের মাধ্যমে কক্ষপথে পাঠানো হয়। এটি প্রধানত ভূমি জরিপ, নগর-পরিকল্পনা, ভূমি অধিকার নিশ্চিতকরণ, সড়ক নেটওয়ার্কের নকশা, শস্য উৎপাদন পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলা ও প্রতিরোধের কাজে ব্যবহার করা হবে। এটি অবশ্য বেল্ট অ্যান্ড রোড কনস্ট্রাকশনের তথ্যও সরবরাহ করবে।এছাড়াও একটি বহুমুখী পরীক্ষণ স্যাটেলাইট এবং তিয়ানতু-৫ নামে অপর একটি স্যাটেলাইটও উৎক্ষেপণ করা হয়েছে।একাডেমি অব মিলিটারি সায়েন্স উদ্ভাবিত বহুমুখী টেস্ট স্যাটেলাইট কক্ষপথে যোগাযোগ, নেভিগেশন এবং রিমোট সেনসিং টেকনোলজি পরীক্ষা ও যাচাই করবে।ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি উদ্ভাবিত তিয়ানতু-৫ জাহাজ, এয়ারক্রাফট, বয়া এবং ইন্টারনেটের জন্য ডাটা সংগ্রহ প্রযুক্তি পরীক্ষা ও যাচাই করবে।রোববারের এই উৎক্ষেপণ ছিল লং মার্চ রকেট সিরিজের ৩৪৩তম মিশন।

 

সূত্র: সিনহুয়া নেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন