News71.com
 International
 25 Aug 20, 10:50 AM
 350           
 0
 25 Aug 20, 10:50 AM

বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা নিশ্চিতের বিষয়টি চ্যালেঞ্জিং॥ জাতিসংঘ  

বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা নিশ্চিতের বিষয়টি চ্যালেঞ্জিং॥ জাতিসংঘ   

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা মহামারি পরবর্তী বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতের বিষয়টি অনেক চ্যালেঞ্জিং হবে জাতিসংঘের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এসডিজিভুক্ত ১৯৩ টি দেশ এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার কতটুকু পূরণ করতে পেরেছে তা এখনই বিশ্লেষণ করা প্রয়োজন। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদন বলছে, উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি চলতি বছর নেতিবাচকই থাকবে। বিশ্বের ১৯৩টি দেশের জন্য ১৭টি লক্ষ্য নির্ধারণ করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগোচ্ছিলো জাতিসংঘ। মানুষ, পৃথিবী, উন্নয়ন, অংশীদারিত্ব ও শান্তি, এ পাঁচ মিলেই এসডিজির পিলার। সবকিছু ঠিকই চলছিলো। কিন্তু উন্নয়নে ভাটা পড়লো করোনা মহামারিতে। ২০২০ সালের এই মহামারি সংক্রমণে বিশ্ব চলে গেলো ২০০৮ সালের আর্থিক মন্দার চেয়ে ভয়াবহ অবস্থায়। মহামারি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি চলে যাবে ১৯৩০ সালের গ্রেড ডিপ্রেশনের চেয়ে করুণ অবস্থায়।

বিশেষজ্ঞরা বলছেন, মহামারি পরবর্তী অবস্থায় দারিদ্র্য, ক্ষুধা, বেকারত্ব দূর করতেই দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব। সেক্ষেত্রে ভূমিকা রাখবে এসডিজি লক্ষ্যমাত্রা। লক্ষ্যমাত্রার তালিকায় সর্বপ্রথম থাকতে হবে দারিদ্র্য দূর করার বিষয়টি। এরপর ক্ষুধামুক্ত পৃথিবী, এরপর জন সাধারণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিষয়টি থাকতে হবে। পরবর্তী অবস্থানে থাকবে মানসম্মত শিক্ষা, জেন্ডার সমতা, কর্মসংস্থান আর অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি। পর্যায়ক্রমে আসবে অবকাঠামো উন্নয়নের বিষয়ে।মহামারি পরবর্তী বিশ্ব অর্থনীতির উন্নয়নের জন্য বেসরকারি খাতের উন্নয়ন আর বাজারে প্রণোদনা সুবিধা দেয়ার বিকল্প নেই বলেও পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আর বিশ্বব্যাংককে এক্ষেত্রে পৃথক ভূমিকা রেখে ঋণসুবিধা দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন