
আন্তর্জাতিক ডেস্কঃ কয়েক দশকের চেষ্টায় নিজেদের পোলিও মুক্ত ঘোষণা করেছে আফ্রিকা মহাদেশ। মঙ্গলবার আফ্রিকা রিজিওন্যাল সার্টিফিকেশন কমিশন এ ঘোষণা দেয়।মহাদেশটিতে সর্বশেষ ৪ বছর আগে নাইজেরিয়ার একটি অঞ্চলে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। দীর্ঘদিন নতুন করে কেউ শনাক্ত না হওয়ায় অবশেষে এ ঘোষণা দেয়া হলো।এ সাফল্যের জন্য আফ্রিকান দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২৫ বছর আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাজার হাজার আফ্রিকান শিশুকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছিলো। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানে ভাইরাসটির অস্তিত্ব রয়েছে।