News71.com
 International
 26 Aug 20, 07:27 PM
 295           
 0
 26 Aug 20, 07:27 PM

আবারও বর্নবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের উইসকনসিন॥গুলিতে নিহত ২জন

আবারও বর্নবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের উইসকনসিন॥গুলিতে নিহত ২জন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে চলমান বিক্ষোভে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। পরে দু’জন মারা যায়। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার বিক্ষোভের তৃতীয় রাতে হতাহতের এ ঘটনা ঘটে।রোববার শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ আহতের পর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ।গণমাধ্যমের খবরে বলা হয়, বিক্ষোভকারী এবং একদল অস্ত্রধারীর মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।রোববার জ্যাকব ব্ল্যাক নামের ওই ব্যক্তি পুলিশের গুলিতে আহত হওয়ার পরই বিক্ষোভে উত্তাল হয়ে পুরো কেনোশা শহর।অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেনোশার রাস্তায় সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করছিলেন, এমন সময় গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে একজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন