News71.com
 International
 26 Aug 20, 07:31 PM
 362           
 0
 26 Aug 20, 07:31 PM

ভূমধ্যসাগরে তুরস্ক-গ্রিসের উত্তেজনা তুঙ্গে॥ বিপর্যয়ের আভাস দিল জার্মানি

ভূমধ্যসাগরে তুরস্ক-গ্রিসের উত্তেজনা তুঙ্গে॥ বিপর্যয়ের আভাস দিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাসের মালিকানা নিয়ে তুরস্ক-গ্রিসের মধ্যকার উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। সেখানে ন্যাটো সদস্য এ দু’দেশের সামরিক বহর মোতায়নের ফলে বিপর্যয়ে বয়ে আনবে বলে সতর্ক করেন তিনি। ওই বিতর্কিত অঞ্চল দু’দেশের সামরিক বহর পাল্টাপাল্টি অবস্থান করছে। চলমান উত্তেজনা করণীয় নিয়ে গ্রিস সফরের পর মঙ্গলবার (২৫ আগস্ট) আঙ্কারায় যান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দু’দেশেই পূর্ব ভূমধ্যসাগরে সামরিক মহড়া চালানোর হুঁশিয়ারি দিয়েছে। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তুরস্ক আগুন নিয়ে খেলছে বলে সতর্ক করেছেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেনডিস। তাই বিষয়টি নিয়ে আঙ্কারাকে ভেবে চিন্তে হাঁটার পরামর্শ তার। তবে আলোচনার মাধ্যমেই সংকট সমাধান করতে হবে বলে মনে করছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভৌসুলু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন