News71.com
 International
 26 Aug 20, 07:36 PM
 358           
 0
 26 Aug 20, 07:36 PM

করোনার পর জোকোভিচ জয় করলেন টেনিসের কোর্ট॥  

করোনার পর জোকোভিচ জয় করলেন টেনিসের কোর্ট॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন নম্বর ওয়ান নোভাক জোকোভিচ। লিথুনিয়ার রিকার্ডাস বেরেনকিসকে ২-০ সেটে হারিয়েছেন সার্বিয়ান তারকা। যুক্তরাষ্ট্রের বেরেনকিসের বিপক্ষে এমনিতে ফেভারিট ছিলেন জোতো। তবে প্রথম সেটে বেগ পেতে হয়েছে তাকে। প্রথম সেটে দুজনই দাপটের সাথে পাল্লা দিয়ে খেলতে থাকেন। কিন্তু ম্যাচের মাঝপথে ঘাড়ের ইনজুরিতে পড়ায় ফিজিওর শরণাপন্ন হতে হয় জোকোভিচকে। পরে সুস্থ হয়ে ম্যাচে ফিরে প্রতিদ্বন্দ্বিতা গড়ে প্রথম সেট ট্রাইবেকারে ৭-৬ গেমে জিতে নেন। পরে সেট জোকো ফেলেন নিজ দাপটে। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেন। করোনা থেকে সুস্থ হয়ে এ টুর্নামেন্টের দিয়েই কোর্টে ফেরেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন