News71.com
 International
 26 Aug 20, 09:50 PM
 353           
 0
 26 Aug 20, 09:50 PM

রোহিঙ্গা ইস্যুতে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানাল মার্কিন যুক্তরাষ্ট্র॥

রোহিঙ্গা ইস্যুতে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানাল মার্কিন যুক্তরাষ্ট্র॥

আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশে রোহিঙ্গা ঢলের তিন বছর পূর্তিতে কফি আনানের নেতৃত্বে পরিচালিত অ্যাডভাইজরি কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মরগান অর্টাগাস এক বিবৃতিতে এ আহ্বান জানান। বুধবার (২৬ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মরগান অর্টাগাস এক বিবৃতিতে বলেন, হাজার হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর উপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নৃশংস হামলার তিন বছর হয়ে গেলো। যুক্তরাষ্ট্র ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করছে। এছাড়াও রাখাইন রাজ্যে সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে আমরা সহিংসতার অবসান, সংলাপ, স্থানীয় জনগণের সুরক্ষায় অব্যাহত প্রচেষ্টা ও মিয়ানমারে মানবিক সহায়তার বাধামুক্ত প্রবেশের দাবি জানাচ্ছি। ‘মিয়ানমারে এখনো স্থানীয় বাসিন্দাদের হত্যা ও হাজার হাজার মানুষের বাস্তুচ্যুতির ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র উদ্বেগমুক্ত হতে পারছে না, কারণ এ ধরনের পরিস্থিতি শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সম্ভাবনা কমায় এবং শান্তির সম্ভাবনা নষ্ট করে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন