News71.com
 International
 27 Aug 20, 12:55 PM
 361           
 0
 27 Aug 20, 12:55 PM

অস্ট্রেলিয়ার মেলবোর্নে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা স্থায়ী স্মৃতিস্তম্ভ॥

অস্ট্রেলিয়ার মেলবোর্নে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা স্থায়ী স্মৃতিস্তম্ভ॥

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের পশ্চিমে উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মিত হতে যাচ্ছে। সিটি মেয়র আনুষ্ঠানিকভাবে এজন্য বাজেট ঘোষণা করেছে। সিটি কাউন্সিল মেয়রের সাথে ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) নেতৃবৃন্দের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উইন্ডহ্যাম সিটি মেয়র যশ গিলিগ্যান ঘোষণা করেন যে, ২০২০-২১ অর্থবছরের জন্য কাউন্সিলের যে বাজেট পাস হয়েছে তাতে এই স্মৃতিস্তম্ভ নির্মাণের বাজেটও অন্তর্ভুক্ত রয়েছে। স্থায়ী স্মৃতিসৌধের প্রকল্পটির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে ৮ জুলাই, ২০১৬ সালে কাউন্সিলের মাধ্যমে দেয়া হয়েছিল ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) এবং উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের মেয়রের মধ্যে অনুষ্ঠিত ওই সভাটি পরিচালনা করেন ব্যারিস্টার ও সলিসিটর এম নুরুল ইসলাম খান (মানিক)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন