News71.com
 International
 27 Aug 20, 01:56 PM
 329           
 0
 27 Aug 20, 01:56 PM

চীনকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানাল ভিয়েতনাম

চীনকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানাল ভিয়েতনাম

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীনের সামরিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে ভিয়েতনাম। দেশটির এমন কর্মকাণ্ডকে আঞ্চলিক শান্তির বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে হ্যানয়। একইসঙ্গে চীনের প্রতি সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে ভিয়েতনাম। বুধবার ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে থি থু হ্যাং এ আহ্বান জানান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। লে থি থু হ্যাং বলেন, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড ভিয়েতনামের ভৌগোলিক অখণ্ডতা ও আঞ্চলিক শান্তির বিরোধী।

তিনি বলেন, প্যারাসেল দ্বীপপুঞ্জে বেইজিং-এর অব্যাহত সামরিক মহড়া ভিয়েতনামের সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি ২০১৮ সালে চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যকার সমঝোতাকে জটিল করে তুলেছে। ২০২০ সালের ২৪ আগস্ট থেকে দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ ওই অংশটিতে সামরিক মহড়া শুরু করে চীন। আগামী ২৯ আগস্ট এটি শেষ হওয়ার কথা রয়েছে। তবে সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জে ভিয়েতনামের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে বেইজিং-এর প্রতি আহ্বান জানিয়েছে হ্যানয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন