
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে হ্যারিকেন লরা আঘাত হেনেছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক লাখ বাসিন্দা।এর আগে আবহাওয়া অফিস জানায়, ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড় লরা ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে উপকূলে আছড়ে পড়তে পারে। ভয়াবহ ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল পূর্বাভাসে।যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি হ্যারিক্যান লরা। টেক্সাস এবং লুইজিয়ানার ৫ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানানো হয়েছিল।মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টায় লুইজিয়ানার ক্যামেরোন ডিস্ট্রিকের কাছে কিছুটা দুর্বল হয়ে আঘাত হানে হ্যারিকেন লরা। ওইদিন ভোররাত চারটার দিকে লরা ক্যাটাগরি ৩ মাত্রার ঝড়ে পরিণত হয়। এসময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ২০৮ কিলোমিটার।উপকূল থেকে ৪০ মাইল ভেতরে লরা তাণ্ডব চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর প্রভাবে বৃষ্টি এবং বন্যা কয়েকটদিন স্থায়ী হতে পারে বলে মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে।