News71.com
 International
 28 Aug 20, 12:27 PM
 349           
 0
 28 Aug 20, 12:27 PM

হারিকেন লরা'র তাণ্ডবে লন্ডভন্ড আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য॥  

হারিকেন লরা'র তাণ্ডবে লন্ডভন্ড আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য॥   

আন্তর্জাতিক ডেস্কঃ হারিকেন লরায় কেড়ে নিল ৪ আমেরিকানের প্রাণ। লন্ডভন্ড হয়েছে লুইজিয়ানা উপকূলীয় এলাকার জনজীবন। তবে যে ধরনের জলোচ্ছ্বাস হবে বলে আশঙ্কা করা হয়েছিল, বাস্তবে ততটা ঘটেনি। গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর রাত পর্যন্ত চলা এই হারিকেন লুইজিয়ানা স্টেটের ক্যামেরোন এলাকা অতিক্রমকালে ৪ নম্বর ঝড়ো হাওয়ায় পরিণত হয় এবং এর গতিবেগ ছিল ঘন্টায় ১৩৫ মাইলের অধিক। লক্ষাধিক বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভেঙ্গে গেছে অনেক গাছ। বাড়িঘরও উড়ে গেছে বেশ কিছু। তবে আগেই লোকজনকে সরিয়ে নেওয়ায় হতাহতের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

লুইজিয়ানার লেক চার্লস সিটিতে ম্যাকনীজ স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক, বাংলাদেশি-আমেরিকান ড. মতিউর রহমান বলেন, হ্যারিকেনের পূর্বাভাস জেনেই বাড়ি ছেড়ে ২২০ মাইল দূর নিউ অর্লিন্সে এসেছি সপরিবারে। হ্যারিকেনের পাশাপাশি গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বেশ কটি টর্নেডো আঘাত করেছে লেক চার্লসে। এজন্যে বৃহস্পতিবার এক বন্ধুকে পাঠিয়েছিলাম সরেজমিনে দেখে আসার জন্যে। তিনি ফিরে জানালেন যে, আমাদের সকলের বাড়িঘর অক্ষত রয়েছে। ১৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়নি। সেটি ছিল ৫/৬ ফুট। তবে পার্শ্ববর্তী ক্যামেরুন প্যারিশে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। সেখানে অনেক ক্ষতি হয়েছে। অধ্যাপক মতিউর উল্লেখ করেন যে, ঐ এলাকায় বসবাসরত বাংলাদেশির সকলেই ভালো আছেন। তাদের বাড়িঘরেরও তেমন কোন ক্ষতি হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন