News71.com
 International
 28 Aug 20, 07:34 PM
 298           
 0
 28 Aug 20, 07:34 PM

মুহুর্মুহু গুলির শব্দ॥ বর্নবাদ বিরোধী সহিংসতায় কেঁপে উঠছে যুক্তরাষ্ট্রের রাজপথ

মুহুর্মুহু গুলির শব্দ॥ বর্নবাদ বিরোধী সহিংসতায় কেঁপে উঠছে যুক্তরাষ্ট্রের রাজপথ

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমেই সহিংসতা বাড়ছে যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনে। বৃহস্পতিবারও দেশটির আলাবামা, মিশিগান, অ্যারিজোনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ব্ল্যাক লাইভস ম্যাটারের বিক্ষোভে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। বেশ কয়েকজন এতে আহত হন। মুহুর্মুহু গুলির শব্দে কেঁপে ওঠে যুক্তরাষ্ট্রের কেনোসা অঙ্গরাজ্যের রাজপথ। 'ব্ল্যাক লাইভস ম্যাটার' শ্লোগানে চলমান বিক্ষোভে বৃস্পতিবারও পুলিশি হামলার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। একই সাথে, মার্কিন পুলিশ বাহিনী পুনর্সংস্কারের দাবিও তোলেন তারা। আন্দোলনকারীরা বলেন, পুলিশের কাজ জনগণের সেবা করা। কিন্তু মার্কিন পুলিশের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তারা শ্বেতাঙ্গদের সেবা দেন কিন্তু কৃষ্ণাঙ্গদের মনে করেন শিকারের পাখি। কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশের আচরণ পুরোপুরি ভিন্ন। তারা আমাদের টার্গেট করে মারেন। আর এসবের কোনো বিচারই হয় না।বিক্ষোভ দমনে টিয়ার শেল ও জলকামান ছুঁড়ে নিরাপত্তা বাহিনী। বেশ কয়েক রাউন্ড গুলিও ছোড়া হয় আন্দোলনরতদের লক্ষ্য করে। এসময় আহত হন বেশ কয়েকজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন