News71.com
 International
 28 Aug 20, 08:47 PM
 419           
 0
 28 Aug 20, 08:47 PM

ইতালিতে বাড়ছে করোনা॥ তারমধ্যেই খোলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান  

ইতালিতে বাড়ছে করোনা॥ তারমধ্যেই খোলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান   

আন্তর্জাতিক ডেস্কঃ ইতালিতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। আক্রান্ত হচ্ছেন হাজারের উপরে। মারাও যাচ্ছেন অনেকে। এর মধ্যে রাজধানী রোমের একটি হাসপাতালে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ অবস্থায় আগামী ১৪ সেপ্টেম্বর স্কুল খুলে দেয়ার আগে, শিক্ষকদের কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে দেশজুড়ে। করোনা পরিস্থিতি কি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে এই প্রশ্নটা এখন সমগ্র ইতালির জনগণের মধ্যে এবং তার সঙ্গে বাংলাদেশি প্রবাসিদেরও। এদিকে আগামি ১৪ সেপ্টেম্বর ইতালির স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রী আঞ্জোলিনা জানিয়েছেন, তার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন, যাতে আগামি দিনগুলোতে শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তবে প্রথমেই সকল শিক্ষকদের করোনা টেস্টের আওতায় এনেছেন। উম্রিয়া প্রদেশে ২০ জন শিক্ষকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এছাড়া ভ্যানিস প্রদেশের ত্রিভিজো শহরে একটি স্কুলের ৬ জন শিক্ষকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এতে করে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরেও শঙ্কা দেখা দিয়েছে আগামি ১৪ সেপ্টেম্বর স্কুল খোলা নিয়ে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই হোক সব স্কুল খুলে দেওয়া হবে। এসব স্কুলে প্রায় ২০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন