News71.com
 International
 28 Aug 20, 10:35 PM
 380           
 0
 28 Aug 20, 10:35 PM

ন্যায় বিচার চেয়ে ২৩৮ দিন অনশনে থেকে না ফেরার দেশে চলে গেছেন তুরস্কের এক আইনজীবী॥

ন্যায় বিচার চেয়ে ২৩৮ দিন অনশনে থেকে না ফেরার দেশে চলে গেছেন তুরস্কের এক আইনজীবী॥

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদী একটি গোষ্ঠীর সঙ্গে আঁতাতের অভিযোগে শাস্তি পাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে দীর্ঘ দিন অনশনে থেকে না ফেরার দেশে চলে গেছেন তুরস্কের এক আইনজীবী। অনশনে যাওয়ার ২৩৮তম দিনে ইস্তাম্বুলের একটি হাসপাতালে বৃহস্পতিবার এব্রু তিমতিক নামে ওই আইনজীবীর মৃত্যু হয়। দীর্ঘ অনশনে মৃত্যুকালে ওই আইনজীবীর ওজন দাঁড়িয়েছিল মাত্র ৩০ কেজি। এদিকে, তিমতিকের মৃত্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছে বিরোধী দল ও মানবাধিকার সংস্থাগুলো। তার মৃত্যুকে হত্যা বলে উল্লেখ করেছে তুরস্কের বামপন্থী আইনজীবীদের সংগঠন পিপল ল ব্যুরো।

বাম মতাদর্শী আইনজীবীদেরসদস্য ছিলেন এব্রু তিমতিক। এটি অতি মার্কসবাদী সংগঠন পিপলস লিবারেশন পার্টি-ফ্রন্ট- ডিএইচকেপি-সি’র অঙ্গসংগঠন। ২০১৩ সালে আঙ্কারায় মার্কিন দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছিল তাতেও এই সংগঠনটি জড়িত বলে তুরস্ক সরকারের অভিযোগ। পরে এ ঘটনায় ২০১৯ সালে তিমতিকসহ ১৮ আইনজীবীকে বিভিন্ন মেয়াদের সাজা দেয় ইস্তাম্বুলের একটি আদালত। ২০১৮ সালে সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়া তিমতিমককে ১৩ বছর ছয় মাসের সাজা দেয় আদালত। যা তিনি মেনে নিতে পারেননি, যার ফলে জেলেই তিনি আমরণ অনশন শুরু করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন