
আন্তর্জাতিক ডেস্কঃ সমুদ্রসীমার বিরোধ নিয়ে তুরস্ক-গ্রিস উত্তেজনা তুঙ্গে। সেই আগুনে ঘি ঢাললো এথেন্সের সামরিক টহল।গ্রিসের যুদ্ধবিমানের গতিরোধ করার দাবি করেছে আঙ্কারা। শুক্রবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।তাদের দাবি, গ্রিসের ছয়টি এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভূমধ্যসগারের তুর্কি আকাশসীমায় ঢুকে পড়লে সঙ্গে সঙ্গে তা রাডারে ধরা পড়ে। পরে ঐ যুদ্ধবিমানগুলোকে ধাওয়া দেয়া হয়। তবে আঙ্কারার অভিযোগ নাকচ করে এথেন্সের দাবি, নিয়মিত টহল দেয়ার সময় তুর্কি যুদ্ধবিমানের হয়রানির শিকার হয়েছে গ্রিসের যুদ্ধবিমান। দুই দেশের এমন উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠক ডেকেছে ইউরোপীয় ইউনিয়ন। বার্লিনে ইইউ’র দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তুরস্কের হুমকি মোকাবিলায় গ্রিসের পাশে দাঁড়ানোর কথা জানায় আঞ্চলিক এ জোট।