News71.com
 International
 29 Aug 20, 07:48 PM
 408           
 0
 29 Aug 20, 07:48 PM

আমিরাত ও ইসরায়েল যৌথ গোয়েন্দা ঘাঁটি করবে ইয়েমেনের দ্বীপে॥

আমিরাত ও ইসরায়েল যৌথ গোয়েন্দা ঘাঁটি করবে ইয়েমেনের দ্বীপে॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের একটি দ্বীপে গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল। ইহুদি ও ফরাসি ভাষাভাষীর অফিসিয়াল ওয়েবসাইট জেফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি দ্বীপ সোচোত্রাতে এই গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলা হতে পারে। আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একটি চুক্তি স্বাক্ষর করে আমিরাত। ওই চুক্তির ফলে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আমিরাতই প্রথম ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। প্রস্তাবিত গোয়েন্দা ঘাঁটিটি দক্ষিণ ইয়েমেন থেকে ৩৫০ কিলোমিটার দূরে আরব সাগরে স্থাপন করা হবে। এ লক্ষ্যে ইসরায়েল ও আমিরাত প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করছে। এই দ্বীপটি আমিরাতের নিয়ন্ত্রণের রয়েছে।

সম্প্রতি ইসরায়েলি ও আমিরাতি গোয়েন্দা প্রতিনিধি দল দ্বীপটি সফর করেছে এবং পরিকল্পিত গোয়েন্দা ঘাঁটি গড়ে তোলার জন্য বিভিন্ন স্থান যাচাই করেছে। এদিকে, সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তির পর প্রথমবারের মতো বিমান যোগাযোগ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের। সোমবার থেকে তেল আবিব ও আবুধাবির মধ্যে প্রথম বাণিজ্যিক ফ্লাইট শুরু হচ্ছে। ঐতিহাসিক এই যোগাযোগের সময় উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন