News71.com
 International
 03 Sep 20, 12:45 AM
 373           
 0
 03 Sep 20, 12:45 AM

কাশ্মীরের শান্তিতে চীন-পাকিস্তান জোট ভাঙতে হবে॥ উইগুরের মুসলিম নেতা

কাশ্মীরের শান্তিতে চীন-পাকিস্তান জোট ভাঙতে হবে॥ উইগুরের মুসলিম নেতা

আন্তর্জাতিক ডেস্কঃ চীন-পাকিস্তানের মধ্যে জোট ভেঙে দিতে পারলেই ভারতের কেন্দ্র শাসিত এলাকা কাশ্মীর সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন চীন থেকে স্বেচ্ছায় নির্বাসিত উইগুর নেতা ইলশাত হাসান ককবোর। তিনি বলেছেন, চীনের পাকিস্তানকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে আর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভরত। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে দেওয়া এক সাক্ষাৎকারে এই উইগুর নেতা পাকিস্তানকে ‘মধ্যযুগে বসবাসকারী একটি ভুয়া গণতন্ত্র’ বলেও মন্তব্য করেছেন। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলছে, ‘জম্মু ও কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং গিলগিত-বালতিস্তানে মানবাধিকার উন্নয়ন ও মানবাধিকারের তুলনামূলক অধ্যয়ন’ সম্পর্কিত ৪৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করছে দিল্লি সদরদপ্তর থিঙ্ক-ট্যাঙ্ক আইন ও সোসাইটি জোট। তাতেও প্রায় একই কথা বলেছেন বিশ্ব উইগুর কংগ্রেসের চীনা বিভাগের পরিচালক ইলশাত হাসান কোকবোর। সংবাদমাধ্যমে বিশ্ব উইগুর কংগ্রেস নেতা এও বলেছেন, যদি আমরা চীনের পাকিস্তানে সমর্থন দেওয়া বন্ধ করতে পারি তবে জম্মু ও কাশ্মীরের প্রশ্ন শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে। এছাড়া ওয়াশিংটন ডিসি থেকে পরিচালিত একটি ওয়েবিনারে মতামত প্রকাশ করতে গিয়ে এ উইগুর নেতা বলেন, উইগুর এবং জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধানের জন্য আমাদের চীনকে থামানো দরকার। এই রুটে চীন রয়েছে। এবং এটি মানবতার পক্ষে প্রথম হুমকি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন