News71.com
 International
 03 Sep 20, 06:39 PM
 368           
 0
 03 Sep 20, 06:39 PM

আমেরিকার ইতিহাসে জঘন্য পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও॥ ওয়াশিংটন পোস্ট

আমেরিকার ইতিহাসে জঘন্য পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও॥ ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক ডেস্কঃ মাইক পম্পেও-কে ‘আমেরিকার ইতিহাসে জঘন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী’ আখ্যা দিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।৩১ আগস্ট সোমবারের উপ-সম্পাদকীয় পাতায় সম্পাদক জ্যাকসন ডিহল উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক এবং একাধিক গুরুত্বপূর্ণ পদ পালনে তিনি ব্যর্থ। পাশাপাশি শতাধিক কূটনীতিক বহিষ্কার হয়েছেন তার হাতেই।জ্যাকসন লিখেছেন, আমেরিকার পররাষ্ট্র দফতরের এখনকার মান ইতিহাসের সবচেয়ে তলানিতে। দফতরের কার্যক্রমে এখনকার শীর্ষ কর্মকর্তারা কোন সততা বজায় রাখছে না। আর এটি ২০১৬ থেকে ২০১৯ এর মধ্যে ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।এছাড়া পম্পেওর রোষানলে পড়েছেন পররাষ্ট্র দফতরের এক ইন্সপেক্টর জেনারেলও। এই বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন মনে করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন