
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলতে দায়িত্বশীল কেউ নেই জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বছরের শুরু থেকেই তাদের উপর অনৈতিকভাবে অনেক কিছু চাপিয়ে দেয়া হয়েছে অভিযোগ তুলেন তিনি।আরব দেশগুলো ফিলিস্তিনের জন্য যে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলো সেগুলো মেনে চলেনি বলেও জানান প্রেসিডেন্ট আব্বাস।বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে অধিকৃত পশ্চিমতীরের ইসরাইলের অবৈধ আধিপত্য বিস্তার রোধ নিয়ে আলোচনায় এমন বিষয় তুলেন ধরেন তিনি। বলেন, ‘ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক মহলে দায়িত্বশীলতার পরিচয় কোন দেশই দিচ্ছে না। অধিকার প্রতিষ্ঠায় নিজেরাই নিজেদের পক্ষে কথা বলতে হচ্ছে।এসময় ইসরাইলের সঙ্গে আমিরাতের চুক্তির বিষয়ে আবারও নিন্দা জানিয়েছেন। দোহা এবং তেল আবিবের সম্পর্কে স্বাভাবিকের চুক্তি প্রত্যাখান করেন ফিলিস্তিন প্রেসিডেন্ট।