News71.com
 International
 04 Sep 20, 10:21 PM
 332           
 0
 04 Sep 20, 10:21 PM

স্তন ক্যান্সার নিরাময়ে কাজ করে মৌমাছির বিষ॥

স্তন ক্যান্সার নিরাময়ে কাজ করে মৌমাছির বিষ॥

আন্তর্জাতিক ডেস্কঃ স্তন ক্যান্সার নিরাময় করতে পারে মৌমাছির বিষ। এমনটি দাবি করেছে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। তবে, মানবদেহে ব্যবহার উপযোগী করতে আরও বিস্তর গবেষণার কথা জানান তারা। বিশ্বব্যাপী প্রতিবছর লাখ লাখ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। এখন পর্যন্ত রোগটি নিরাময়ে অনেক ওষুধ আবিষ্কার হয়েছে। এবার মৌমাছির বিষ স্তন ক্যান্সার নিরাময় করতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পশ্চিম অস্ট্রেলিয়ার হ্যারি পারকিনস ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের করা এক গবেষণায় দাবি করা হয়েছে, মৌমাছির বিষ স্তন ক্যান্সারের আগ্রাসী কোষ ধ্বংস করতে সক্ষম।


তারা জানিয়েছেন, এই বিষ এবং এতে থাকা মেলিটিন নামের উপাদান ব্যবহার করে ট্রিপল নেগেটিভ ও এইচ.ই.আর টু নামে দুই ধরণের স্তন ক্যান্সারের নষ্ট করা সম্ভব। নতুন গবেষণাতে তিনশোর বেশি মৌমাছি থেকে বিষ সংগ্রহ করা হয়। তারপর পরীক্ষার ফলাফলে দেখা যায়, এটি ক্যান্সার কোষ বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে। এমনকি বিষের একটি উপাদান এক ঘণ্টার মধ্যে ক্যান্সার কোষ মেরে ফেলতে পারে। এতে অন্য কোষের খুব বেশি ক্ষতি হয় না বলেও গবেষণায় জানানো হয়। এর আগে মেলানোমা ক্যান্সারের কোষ ধ্বংসে মৌমাছির বিষের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। নতুন এই আবিষ্কারকে উৎসাহব্যঞ্জক মনে করা হলেও মানব দেহে ব্যবহার উপযোগী করতে এ নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন