News71.com
 International
 05 Sep 20, 01:11 PM
 364           
 0
 05 Sep 20, 01:11 PM

নিউইয়র্কে ‘মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল-সামগ্রী’ বিতরণ

নিউইয়র্কে ‘মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল-সামগ্রী’ বিতরণ

আন্তর্জাতিক ডেস্কঃ নিউইয়র্কে বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ প্রায় ৯’শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে ব্যাগ, খাতা, কলম ইত্যাদি বিতরণ করেছে ‘মজুমদার ফাউন্ডেশন’। গত ১ সেপ্টেম্বর ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইন্স রোডে ২১ সেপ্টেম্বর শুরু হওয়া শিক্ষাবর্ষে নতুন ক্লাসে যোগদান করতে যাওয়া ছাত্র-ছাত্রীরা এসব সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। প্রবাসে কমিউনিটি সার্ভিসে প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ এন মজুমদার প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনের উদ্যোগে এটি ছিল ৪র্থ বার্ষিক স্কুল সামগ্রী বিতরণ অনুষ্ঠান। স্কুল সাপ্লাইজ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ‘মজুমদার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।

প্রতিষ্ঠানর কর্নধার মোহাম্মদ এন মজুমদার বলেন, মজুমদার ফাউন্ডেশন ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও প্রতিষ্ঠানটি অনানুষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে নানাভাবে কমিউনিটির সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে স্বল্প আয়ের লোকদের সিটি হাউজিং প্রাপ্তিতে সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও হেইট ক্রাইম ভিকটিমদের সহায়তা প্রদান অন্যতম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন