News71.com
 International
 05 Sep 20, 07:06 PM
 404           
 0
 05 Sep 20, 07:06 PM

সাইবেরিয়ায় বিশাল গর্তের সন্ধান॥

সাইবেরিয়ায় বিশাল গর্তের সন্ধান॥

আন্তর্জাতিক ডেস্কঃ সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল দিয়ে হেলিকপ্টারে যাওয়ার সময় রাশিয়ার এক টিভি সাংবাদিক বিশাল এক গর্তের ছবি তুলেছেন। বিজ্ঞানীদের ধারণা, গর্তটি ১০০ ফুট গভীর এবং ৯০ ফুট চওড়া।ঠিক কী কারণে গর্তটি হলো সে বিষয়ে এখনো নিশ্চিত নন গবেষকেরা। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এমন গর্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিএনএন জানিয়েছে, এই অঞ্চলে ২০১৩ সালে এমন একটি গর্তের সন্ধান পাওয়া যায়। সেই গর্তের চেয়ে নতুনটি অনেক বড়।এই অঞ্চলে এর আগে মোট আটটি গর্ত দেখা যায়। সেসব নিয়ে অনেক গুজব প্রচলিত থাকলেও বিজ্ঞানীরা বলে থাকেন, মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকে এমন গর্ত হয়। ২০১৭ সালের দিকে গবেষকেরা এমন একটি গর্তের মাটি সংগ্রহ করেন। ওই সময় বলা হয়, এই গর্ত মুহূর্তে তৈরি হয় না। অন্তত কয়েক বছর সময় লাগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন