News71.com
 International
 06 Sep 20, 10:56 AM
 357           
 0
 06 Sep 20, 10:56 AM

ট্রাম্পের সমর্থনে ভোট প্রচারে বোট প্যারেড চলাকালীন সময়ে দুর্ঘটনা॥ ডুবল নৌকা

ট্রাম্পের সমর্থনে ভোট প্রচারে বোট প্যারেড চলাকালীন সময়ে দুর্ঘটনা॥ ডুবল নৌকা

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম অস্টিনে অবস্থিত ট্র্যাভিস হ্রদে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ভোটের প্রচারে ট্রাম্পের সমর্থনে বোট প্যারেড চলাকালীন সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (০৫ সেপ্টেম্বর) বেশ কয়েকটি নৌকা নিয়ে অভিনব প্রচারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু নৌকায় হঠাৎ করেই পানি ঢুকতে শুরু করে। ফলে নৌকাগুলো ডুবে যায়। নৌকাগুলো ডুবে যাওয়ার আগেই হ্রদের পানিতে ঝাঁপ দেন অনেকে। বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠে পড়েন। অনেককে উদ্ধার করে পাশে থাকা নৌকা।

আর কিছুদিনের মধ্যেই আমেরিকায় প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন। শনিবার ট্র্যাভিস লেকে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনে বর্ণাঢ্য প্রচারের আয়োজন করা হয়। প্রচার চলাকালীন হঠাৎই হ্রদে নৌকাডুবির জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রাম্প সমর্থকরা আমেরিকাজুড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য নৌকা নিয়ে প্রচার চলছে। এর আগেও আমেরিকায় ট্রাম্পের সমর্থনে নৌকায় প্রচারে দুর্ঘটনা ঘটেছিল। ওরেগনের পোর্টল্যান্ডে উইলমেট নদীতে একটি নৌকা গত মাসে ডুবে গিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন