
আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার মেলবোর্নে করোনা পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও আশঙ্কা না কমায় লকডাউন আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে লকডাউন ও সরকারের করোনা নীতিমালার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বহু মানুষ। দেরীতে হলেও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। গেল সপ্তাহে প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক'শ জনের নিচে ছিলো। যদিও মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫৩ জন। এবং করোনা আক্রান্ত হয়েছে ২৬ হাজার ২৫০ জনের মত। সংখ্যাটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। অস্ট্রেলিয়ায় প্রথম চার মাসে করোনা আক্রান্ত হয়েছিলো মাত্র ৭ হাজারের মত এবং সেখানে ১০০ জনের মত মারা গেছিলো বাকি যে ৬০০ জন মারা গেছে এবং ২০ হাজারের মত আক্রান্ত হয়েছে তা কিন্তু গত দ'মাসে। এছাড়া তার পুরোটাই কিন্তু মারা গেছে মেলবোর্নে এবং আক্রান্তও হয়েছে। মেলবোর্নে এখনো লকডাউন চলমান আছে। কারফিউ জারী করা আছে এবং চতুর্থ পর্যায়ের লকডাউন চলছে দেশটিতে। এরিমধ্যে গত শনিবারে একটি অনলাইন ভিত্তিক সংগঠন একটি প্রটেষ্ট এর আয়োজন করেছিলো। এটা শুধু মেলবোর্নে না সিডনি,পার্থ, এডিলে, এবং ব্রিজবনেও কিন্তু তারা এ আয়োজন করেছিলেন। তবে অন্যান্য শহরগুলো এই প্রটেষ্ট এভাবে জমেনি। কিন্তু মেলবোর্নে ৩০০ জনের অধিক নাগরিক এই প্রটেষ্টে অংশগ্রহণ করেছিলো।