News71.com
 International
 07 Sep 20, 10:05 PM
 371           
 0
 07 Sep 20, 10:05 PM

আড়াইকোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিল অস্ট্রেলিয়া॥

আড়াইকোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিল অস্ট্রেলিয়া॥

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের পরীক্ষাধীন দুটি টিকা সফল প্রমাণিত হলে প্রায় সাড়ে আট কোটি ডোজ ভ্যাকসিন জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া। একটি অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার টিকা এবং অন্যটি কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় ও সিএসএলের ভ্যাকসিন। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তাঁর দেশ দুটি টিকা পেতে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিও করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ নিয়ে খবর প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসি। প্রধানমন্ত্রী মরিসন ভ্যাকসিনের ব্যাপারে আরও বলেন, দুটি টিকা সফল প্রমাণিত হলে তা জনগণকে বিনা মূল্যে দেয়া হবে। অনুমোদন পাওয়া গেলে আগামী বছরেই তা জনগণকে দেয়া শুরু হবে। যার খবর হবে অস্ট্রেলিয়ার প্রায় ১২৪ কোটি মার্কিন ডলার।অস্ট্রেলিয়ার প্রায় আড়াই কোটি মানুষ আগামী জানুয়ারি থেকে পর্যায়ক্রমে কোভিড-১৯’র ভ্যাকসিন পাবেন। তবে এটি নির্ভর করবে নিরাপদ প্রতিষেধক তৈরির ওপর। যদিও কার্যকর টিকা পাওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকার যে চুক্তি করেছে, তাতে আগেভাগেই ভ্যাকসিন পাবে অস্ট্রেলিয়া সরকার। সেজন্য নিজ দেশের বিশেষজ্ঞদের কাছ থেকে সবুজ সংকেত পেতে হবে বলে জানান মরিসন। অক্সফোর্ড ও কুইন্সল্যান্ডের দুটি টিকার ক্ষেত্রেই জনগণকে দুই ডোজ করে টিকা নিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন