News71.com
 International
 08 Sep 20, 10:57 AM
 292           
 0
 08 Sep 20, 10:57 AM

গাঁজা ব্যবহারের বৈধতা দিল পাকিস্তান॥

গাঁজা ব্যবহারের বৈধতা দিল পাকিস্তান॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান সরকার গাঁজা ব্যবহার করার অনুমতি দিয়েছে। এখন থেকে প্রয়োজনে চিকিৎসার উদ্দেশ্যে দেশটির জনগণ গাঁজা ব্যবহার করতে পারবেন।ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, শিল্পক্ষেত্রে গাঁজা ও গাঁজাসংশ্লিষ্ট পণ্যের ব্যবহার এবং দেশ কীভাবে গাঁজা থেকে লাভবান হতে পারে তা তুলে ধরে টুইট করেন পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি জানান, পাকিস্তান সরকার গবেষণা, শিল্প, ওষুধ তৈরিতে গাঁজার ব্যবহারের বৈধতা দেয়ার মাধ্যমে বিশ্বব্যাপী গাঁজা থেকে উতপাদিত পণ্যের বিলিয়ন ডলারের মার্কেটে পাকিস্তান প্রবেশ করলো। সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রথমবারের মতো চিকিৎসা ও শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য গাঁজার লাইসেন্স প্রদানের বিষয়টি অনুমোদন করেছে। এ অনুমোদনের পর আটক করা গাঁজা পুড়িয়ে না ফেলে ওষুধ তৈরিতে ব্যবহার করা হবে বলে মন্ত্রী ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন। চলতি বছরের গোড়ার দিকে মাদক নিয়ন্ত্রণ প্রতিমন্ত্রী শাহরিয়ার আফ্রিদি এক ভিডিওবার্তায় বলেছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খান খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফিম ও অন্য মাদক থেকে ওষুধ তৈরির কারখানা স্থাপন করতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন