News71.com
 International
 08 Sep 20, 12:10 PM
 346           
 0
 08 Sep 20, 12:10 PM

দর্শকের জন্য ফের খুলছে তাজমহল॥ অনলাইনেই আগাম বুক করা যাবে টিকিট

দর্শকের জন্য ফের খুলছে তাজমহল॥ অনলাইনেই আগাম বুক করা যাবে টিকিট

আন্তর্জাতিক ডেস্ক: করোনার জেরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহল। অবশেষে ২১ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে যাচ্ছে তাজমহল। জানানো হয়েছে টিকিট বুকিং করা যাবে কেবলমাত্র অনলাইনেই। তাজমহলের জন্য প্রতিদিন ৫০০০ দর্শকসংখ্যা নির্দিষ্ট করা হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রা ফোর্টের জন্য দর্শক সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে ২৫০০। আনলক -৪ এর গাইডলাইন অনুসারে ১ সেপ্টেম্বর থেকে সিকান্দ্রা, ফতেহপুর সিক্রি এবং এতমউদ্দৌল্লা সহ ছোট ছোট স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়েছে। এবার ২১ সেপ্টেম্বর খুলে দেওয়া হচ্ছে তাজমহলও। তাজমহলে প্রবেশের জন্য করোনার বিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। পড়তে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তাজমহল দেখে গিয়েছিলেন। অবশ্য ট্রাম্পের আগেও আমেরিকার আরও দুই রাষ্ট্রপতি ভারতে এসে তাজমহল দেখে গিয়েছেন। ১৯৫৯ সালের ডিসেম্বরে এসেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডি আইসেনহওয়ার। মার্চ, ২০০২ এসেছিলেন মার্কিন রাষ্ট্রপতি বিল ক্লিনটন। উল্লেখ্য, আগে তাজমহলের বাইরে কাউন্টারে মিলত ভেতরে প্রবেশের টিকিট। তবে এখন থেকে টিকিট কাটতে হবে অনলাইনে। আগে দু’রকমের টিকিটের মূল্য ছিল ৫০ ও ২৫০ টাকা। সেই মূল্য কিছু বদল হবে কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন