News71.com
 International
 08 Sep 20, 07:28 PM
 329           
 0
 08 Sep 20, 07:28 PM

ভারতে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা॥

ভারতে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম বৃদ্ধির আশঙ্কা॥

আন্তর্জাতিক ডেস্কঃ অল্প কিছুদিন স্থিতিশীল থাকার পর ভারতে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। মহারাষ্ট্রসহ দেশটির পেঁয়াজ উৎপাদনে এগিয়ে থাকা বিভিন্ন রাজ্যে আগামী নভেম্বর পর্যন্ত এই প্রবণতা থাকবে বলে দেশটির ব্যবসায়ীরা আশঙ্কা করছেন বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। নভেম্বরে খরিফ মৌসুমের (বর্ষাকালীন) নতুন পেঁয়াজ বাজারে আসবে। বর্তমানে দেশটিতে এই নিত্যপণ্যের দামের উর্ধমুখীতার জন্য সরবরাহ স্বল্পতাকে চিহ্নিত করা হয়েছে। সেই সঙ্গে নভেম্বরের শুরুর দিকে দেশটিতে পেঁয়াজের নতুন ফলন বাজারে এলে দাম আবার কমতে শুরু করবে বলে সম্ভাবনার কথা বলা হচ্ছে। গত মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি মধ্যপ্রদেশ ও গুজরাটে পেঁয়াজের মজুদ ব্যবস্থাপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এবার রবি মৌসুমে ভারতে আগেরবারের চেয়ে ২ লাখ হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। ২০১৮-১৯-তে রবি মৌসুমে দেশটিতে ৭.৭০ লাখ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছিল সেখানে ২০১৯-২০-তে একই মৌসুমে ৯.৯০ লাখ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। মহারাষ্ট্রের প্রাচীন জেলা শহর নাসিকের লাসালগাঁও পাইকারি বাজারের তথ্য তুলে ধরে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, গত মার্চেও ভারতে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫৫ রুপি দরে (৪৫০০-৫৫০০ রুপি পার কুইন্টাল)। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সেসময় অতিবৃষ্টির কারণে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশসহ অধিক পেঁয়াজ উৎপাদনকারী রাজ্যসমূহে বাজারের আসার উপযোগী ব্যাপক পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। তবে, মার্চেই নতুন ফলন আবার বাজারে এলে দাম কিছুটা কমতে শুরু করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন